ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গুয়াতেমালায় জমি নিয়ে বিরোধের জেরে তিন শিশুসহ নিহত ১২

মধ্য আমেরিকার জনবহুল দেশ গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে তিন শিশু, এক নারী ও এক পুলিশ সদস্যসহ মোট ১২ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।


শনিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় দেশটির কর্তৃপক্ষ জানায়, গুয়াতেমালার রাজধানী থেকে ১৫৫ কিলোমিটার দূরবর্তী চিকুইক্স গ্রামে ঘটনাটি ঘটে। দীর্ঘদিন যাবত চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি পৌরসভার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১২ গ্রামবাসী প্রাণ হারান। তাদের মধ্যে একজন পুলিশ সদস্যও মৃত্যুবরণ করেন। আর আহত হন দুইজন।


গুয়াতেমালার জাতীয় পুলিশের পক্ষ থেকে পাঠানো বিবৃতির মাধ্যমে জানানো হয়, ভবিষ্যতে সহিংসতা এড়াতে দুই পক্ষের প্রধানদের সঙ্গে তারা কথা বলছেন। দেশটির মানবাধিকার ন্যায়পালের কার্যালয়ও ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানোর সুপারিশ করেছে।


বিশ্লেষকদের মতে, গুয়াতেমালা ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ও সরকারি নিপীড়নের ফলে ১৯৬০ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৯৬ সালে একটি শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে ৩৬ বছরের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান ঘটে। ভয়াবহ এই যুদ্ধে দুই লাখেরও অধিক গুয়াতেমালান নিহত বা নিখোঁজ হন।


উল্লেখ্য, অঞ্চলটির লোকজনদের মধ্যে ভূমি নিয়ে ঝগড়া-বিবাদ বছরের পর বছর যাবত চলে আসছে। যা এখনো বিদ্যমান।


সূত্র : আল-জাজিরা

ads
ads
ads

Our Facebook Page

↑